,

বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠাল চীন ইতালিতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে ইতালিতে চিকিৎসা বিশেষজ্ঞের একটি দল পাঠিয়েছে ভাইরাসটির উৎসভূমি চীন।

শুক্রবার ৯ সদস্যের ওই প্রতিনিধিদল চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোমের ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছায় বলে সিনহুয়া নিউজ এজেন্সির বরাতে সিএনএন জানিয়েছে।

করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ইতালিকে ‘কৌশলগত পূর্ণ সহায়তা’ দেওয়া হবে বলে জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এক চিঠিতে তিনি ইতালি ও চীন মহামারি করোনারোধে একসাথে কাজ করবে বলেও মন্তব্য করেন।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৮৩৯ জন দাঁড়িয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৬ হাজার ৭৩০ জন। বিশ্বের ১৫২ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

তবে এখন পর্যন্ত ৭৫ হাজার ৯৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ২১ হাজার ১৫৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ১ হাজার ৪৪১ জন। এর মধ্যে মোট এক হাজার ৯৬৬ জন রোগী সুস্থ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা