,

আবারও রকেট হামলা ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে এক সপ্তাহের ব্যবধানে আবারও রকেট হামলা চালানো হয়েছে বাগদাদের তাজি মার্কিন সামরিক ঘাঁটিতে।

মার্কিন সেনাদের লক্ষ্য করে ওই ঘাঁটিতে অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, তাজি ঘাঁটির পার্শ্ববর্তী এলাকায় রকেট লঞ্চারসহ একটি ট্রাক পড়ে থাকতে দেখা গেছে। এতে বেশ কিছু অব্যবহৃত কাতিউশা রকেট ছিল।
তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনও ব্যক্তি বা গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

এর আগে গত বুধবার তাজি ঘাঁটিতে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ সেনাদের ওপরে একই ধরনের রকেট হামলা হয়েছিল। সেসময় তিন সেনা নিহত হন।

এদিকে বুধবারের হামলায় জড়িতদের সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ দাবি অস্বীকার করেছে তেহরান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা