কাজের জায়গায় কীভাবে বাঁচবেন করোনা থেকে

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ যেভাবে বাড়ছে, তা সত্যিই চিন্তায় ফেলে দিচ্ছে সাধারণ মানুষকে। এরই মধ্যে যারা অফিসে যাচ্ছেন প্রতিদিন, তারা তো রীতিমত আতঙ্কে। কীভাবে বাঁচবেন, কোন পন্থা নেবেন, তা ভেবে পাচ্ছেন না অনেকেই।

দিনের বেশির ভাগ সময়টা যেখানে কাটাতে হয়, সেখানে তো কিছু সতর্কতা নিতেই হবে। জেনে নিন কীভাবে সাবধানে থাকবেন:

কাজের জায়গা পরিষ্কার রাখুন
অফিসে ডেস্কে বসে কাজ শুরুর আগেই চারপাশ ভালোভাবে মুছে নিন। কি-বোর্ড, কম্পিউটার মাউস, ফোন ও অন্যান্য জিনিস যেগুলোতে আপনি হাত দেন, সেগুলো সব মুছে নিন। ওয়াইপ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মুছতে হবে ডেস্ক।
হাত ধোবেন বারবার
হাত ধুতে হবে একাধিবার। যত বার সম্ভব, ততবার হাত ধুতে হবে। কাজ করে খাওয়ার আগে হাত ধোবেন। দরজার হাতল ধরার পর হাত ধোবেন। বাড়ি যাওয়ার আগেও হাত ধুয়ে বের হবেন।

যদি সাবান না থাকে সবসময়, তাহলে স্যানিটাইজার লাগিয়ে নিন ভালোভাবে। তবে পানি ও সাবান দিলে হাত যতটা পরিষ্কার হয়, স্যানিটাইজারের ক্ষেত্রে কিন্তু তা হয় না।

হ্যান্ডশেক করবেন না
সাধারণত মানুষের থেকেই ছড়াচ্ছে এই ভাইরাস। তাই যতটা সম্ভব হ্যান্ডশেক করবেন না। কাজের জায়গায় অন্যান্যদের দূর থেকেই অভিবাদন জানান।

পরিষ্কার করুন স্মার্টফোন
ফোন থেকে ভাইরাস ছড়ানোর প্রবণতা থাকে। আর ফোন আপনি সবসময় ব্যবহার করছেন, তাই সেটা পরিষ্কার রাখা খুব জরুরি। ফোনের স্ক্রিন ও ব্যাক কভার ভালোভাবে ওয়াইপস দিয়ে মুছে নিন। তবে কোনও গুরুত্বপূর্ণ জায়গায় যাতে পানি না ঢোকে, সেদিকেও নজ রাখতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মুছতে হবে ফোনটি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ