সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাস মোকাবিলায় ঐক্যের আহ্বান জাতিসংঘের

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে একত্রে কাজ করা এবং একে অন্যের প্রতি দেখাশোনা করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটি বিচক্ষণতা, বিজ্ঞান ও মূল ঘটনা পর্যবেক্ষণের সময়; আতঙ্ক, কুসংস্কার বা ভয়ের নয়।’ যদিও করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করা হয়েছে, তবে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব’, বলেন জাতিসংঘ মহাসচিব।

তিনি বলেন, ‘আমরা করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে পারি, সংক্রমণ রোধ করতে পারি এবং মানুষের জীবন বাঁচাতে পারি। তবে এ জন্য ব্যক্তিগত, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিতে হবে।’

গুতেরেস আরও বলেন, ‘চলমান পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বিগ্ন, চিন্তিত এবং বিভ্রান্ত। এটি একেবারেই স্বাভাবিক।’

ভাইরাসটি ছড়িয়ে পড়ার পাশাপাশি বিপদও বাড়ছে এবং স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনীতি ও প্রতিদিনকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে, বলেন তিনি।

‘আমরা বিভিন্ন দেশের সরকারের সাথে সার্বক্ষণিক কাজ করছি এবং আন্তর্জাতিকভাবে তাদের নির্দেশনা প্রদান করার মধ্য দিয়ে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় সকলকে সহায়তা করছি’, বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী