এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ফকিরহাট থানার ওসি খায়রুল আনাম বলেন, শনিবার বিকাল সোয়া ৪টার দিকে খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে নারীসহ তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে এক শিশুসহ দুইজন মারা যান বলে পুলিশ জানায়।স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাধন কুমার বলেন, আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে আসা আহতদের মধ্যে কয়েকজনকে এরই মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।