শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ স্থগিত

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবলের পর করোনাভাইরাসের প্রভাব ক্রিকেটেও বেশ ভালোভাবেই পড়েছে। আইপিএল স্থগিত হয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজও তাই। শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজও স্থগিত হয়েছে। এই তালিকায় যোগ হলো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজও।

করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে হয়েছে দর্শকশূন্য গ্যালারিতে। শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সেই ম্যাচে ৭১ রানে জয় পায় অস্ট্রেলিয়া। ম্যাচটির একদিন পরই স্থগিত হয়ে গেল বাকি সিরিজ। সেই সঙ্গে এ মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া দলের নিউজিল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।

ক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলেছে, করোনাভাইরাসের কারণে নিউজিল্যান্ড সরকার ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ জোরদার করেছে। শনিবার বিকেলে সীমানা বিধিনিষেধে কড়াকড়ি করে নিউজিল্যান্ড সরকার।

অস্ট্রেলিয়া থেকে যারা নিউজিল্যান্ডে প্রবেশ করবে তাদের ১৪দিন আইসোলেশনে থাকতে হবে। নতুন এই সীমানা নীতি রবিবার মধ্যরাত থেকেই কার্যকর হবে। তাই আইসোলেশন এড়াতে হলে নিউজিল্যান্ড দলকে এর আগেই দেশে ফিরতে হতো। নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট তাই শনিবার বিকেলের মধ্যেই স্কোয়াডের বেশির ভাগ খেলোয়াড়দের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ অবস্থায় অস্ট্রেলিয়া দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেলেও অজি ক্রিকেটারদের আগে ১৪ দিন আইসোলেশনে থাকতে হতো। স্বাভাবিকভাবেই তাই সেই সিরিজও স্থগিত করা হয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতি ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজটি অন্য কোনো সময়ে আয়োজনের আশা প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা