,

ব্রাজিল প্রেসিডেন্ট করোনায় আক্রান্তের খবর উড়িয়ে দিলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসে (কডিভ-১৯) আক্রান্ত হওয়ার খবর অস্বীকার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। টুইটারে জানিয়েছেন, দুটি পরীক্ষায় তার নেগেটিভ এসেছে।

শুক্রবার বিকেলের পর ব্রাজিলের গণমাধ্যম জার্নাল ও’ডিয়া দাবি করে, বলসোনারোর শরীরে কভিড-১৯ মিলেছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফ্লোরিডার রিসোর্টে সাক্ষাৎ করার পর বলসোনারোর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

এর আগে ব্রাজিল প্রেসিডেন্টের প্রেস সচিব ফাবিও ওয়ানগারটেন করোনায় আক্রান্ত হন।

ভাইরাসটিতে সাধারণ মানুষ যেমন আক্রান্ত হচ্ছেন, তেমনি হাইপ্রোফাইল ব্যক্তিরাও বিপাকে পড়ছেন।

চীনের যে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছাড়িয়ে পড়েছিল, সেখানে অবশ্য দিনে দিনে আক্রান্ত কিংবা মৃতের সংখ্যা কমে আসছে। গতকাল ১১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চারজন হুবেই প্রদেশের। যে ১৩ জন মারা গেছেন তারাও সবাই হুবেইর।

রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। এটি মোড় নিতে পারে নিউমোনিয়া, রেসপিরেটরি ফেইলিউর বা কিডনি অকার্যকারিতার দিকে।

করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। লক্ষণগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো। কারও ক্ষেত্রে ডায়রিয়াও দেখা দিতে পারে।

শুরুতে জ্বর হয়, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। সাধারণ ফ্লুর মতই হাঁচি-কাশির মাধ্যমে ছড়াতে পারে এ রোগের ভাইরাস।

সুস্থ থাকতে যতবার পারা যায় হাত ধুতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে মাস্ক ব্যবহার করা যেতে পারে। মাস্কের অবশ্য বাধ্যবাধকতা নেই। ডাক্তাররা বলছেন, আক্রান্ত রোগী এবং তার যারা সেবা করছেন তাদেরই মূলত মাস্ক ব্যবহার করা উচিত।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা