সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে পর্তুগাল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে আগামী সোমবার (১৬ মার্চ) থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ও প্রাথমিক জরুরি অবস্থা ঘোষণা করেছে পর্তুগাল সরকার।

বৃহস্পতিবার রাতে পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা জাতির উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পর্তুগালের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার কথা জানান।

এছাড়া শুক্রবার আরেক বিবৃতিতে পর্তুগালের স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রী দেশের নাগরিকদের পরিসেবা শক্তিশালীকরণ এবং সুরক্ষার জন্য প্রাথমিকভাবে ১৫ দিনের জন্য পর্তুগালে জরুরি অবস্থা ঘোষণার করেন। জরুরি অবস্থাতে পর্তুগালের সকল নাইট ক্লাব এবং এই জাতীয় সকল প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বন্ধ থাকবে। পর্তুগালের নাগরিক ছাড়া পর্তুগালে আসা সকল প্রকার ক্রুজের যাত্রী ও নাবিকদের জাহাজ থেকে স্থলে নামা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়াও উত্তরাঞ্চলীয় এলাকার শহরগুলোর নাগরিকদের সুরক্ষার উদ্দেশ্য সেখানকার শপিং সেন্টার, জিম, গ্রন্থাগার, সিনেমা হলসমূহ বন্ধ রাখা, জনবহুল জায়গা বা অন্য কোথাও অযথা ঘোরাফেরা না করতে বলা হয়েছে।

শুক্রবার রাত ১০টায় পর্তুগালের স্বাস্থ্য অধিদপ্তর-জেনারেল ফর হেলথ (ডিজিএস) এর তথ্যে মতে, বর্তমানে দেশটিতে ১১২ জন করোনা আক্রান্ত রোগী ও ১৩০৮ সন্দেহভাজনসহ ৫৬৭৪ জনকে পর্তুগালের বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ