সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেলে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ জরুরি অবস্থা ঘোষণা করেন।

রয়টার্স, সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

হোয়াইট হাউজের রোজ গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি জাতীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করছি। করোনাভাইরাস মোকাবিলায় সকল রাজ্যে জরুরি কেন্দ্র খোলা হবে।

এ সময় করোনা ঠেকাতে ৫০ বিলিয়ন ডলার সাহায্য তহবিল ঘোষণা করেন ট্রাম্প। তিনি বলেন, বড় অঙ্কের এ অর্থ দেশের মানুষ ও প্রদেশের জন্য ব্যয় করা হবে। সবাই মিলে এ রোগের বিরুদ্ধে লড়াই করবো।

ওয়ার্ল্ডোমিটার এর তথ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ২শ ৬৯ জন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী