সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিপ্লবী গার্ডসের সেই জ্যেষ্ঠ কমান্ডার করোনাভাইরাসে মারা গেছেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিপ্লবী গার্ডসের জ্যেষ্ঠ কমান্ডার নাসের শাবানি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার আইআরজিসির মুখপাত্র রমজান শরিফ এমন তথ্য জানিয়েছে।

প্রাণঘাতী ভাইরাসটিতে এখন পর্যন্ত বিপ্লবী গার্ডসের পাঁচ সদস্য মারা গেছেন। আর সরকারি কর্মকর্তাদের মধ্যে মারা গেছেন ১৩ জন।

শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে ইরানে ৫১৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৬৪ জন।

২০১৮ সালে সাবানি বলেন, বাব আল-মানদেব প্রণালীতে দুটি সৌদি ট্যাংকারে হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে ইরানের নির্দেশেই।

তিনি বলেন, সৌদি ট্যাংকারে হামলা চালাতে ইয়েমেনিদের আমরা নির্দেশ দিয়েছি। এরপরেই তারা হামলা চালিয়েছে।

এদিকে ইউরোপ ও আমেরিকায় নভেল করোনাভাইরাসের প্রকোপ দ্রুত বাড়তে থাকায় মাত্র চার দিনে আরও এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছে গেছে প্রায় পাঁচ হাজারে।

আড়াই মাসে মহামারীর আকার পাওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের ১২৩টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা এক লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ ভ্রমণ কড়াকড়ি আরোপ করতে থাকায় দারুণভাবে বিঘ্নিত হচ্ছে বিশ্ব যোগাযোগ। একের পর এক আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা আসছে নানা দেশ থেকে। কোথাও কোথাও খেলা চলছে গ্যালারি শূন্য রেখে।

বেলজিয়াম, ফ্রান্স, পর্তুগালস, শ্রীলঙ্কাহ আরও কয়েকটি দেশ স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। জমায়ত ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন শহরে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী