,

সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সব আন্তর্জাতিক ফ্লাইট রোববার থেকে বাতিল করা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার রোধ করতে আগামী দুই সপ্তাহ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। কার্যকর করা হবে রোববার বেলা ১১টা থেকে।

শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এমন তথ্য দিয়েছে। শুক্রবার আক্রান্তের সংখ্যা ২৪ জন বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। আরব নিউজের খবরের এমন তথ্য জানা গেছে।

রোববার দুপুর ১১টা থেকে এই নির্দেশ কার্যকর করা হবে। তবে ‘বিশেষ কারণ’ থাকার ভিত্তিতে কিছু ফ্লাইট চলতে দেয়া হবে বলে খবরে বলা হয়েছে।

এ সময়ের মধ্যে যেসব নাগরিকরা দেশটিতে ফিরতে পারবেন না, তাদের জন্য তা সরকারি ছুটি হিসেবে গণ্য করা হবে। সব আগমনকারীদের ক্ষেত্রে পরীক্ষা ও আইসোলেশনসহ সব ধরনের স্বাস্থ্য প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে।

এদিকে ইউরোপ ও আমেরিকায় নভেল করোনাভাইরাসের প্রকোপ দ্রুত বাড়তে থাকায় মাত্র চার দিনে আরও এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছে গেছে প্রায় পাঁচ হাজারে।

আড়াই মাসে মহামারীর আকার পাওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের ১২৩টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা এক লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ ভ্রমণ কড়াকড়ি আরোপ করতে থাকায় দারুণভাবে বিঘ্নিত হচ্ছে বিশ্ব যোগাযোগ। একের পর এক আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা আসছে নানা দেশ থেকে। কোথাও কোথাও খেলা চলছে গ্যালারি শূন্য রেখে।

বেলজিয়াম, ফ্রান্স, পর্তুগালস, শ্রীলঙ্কাহ আরও কয়েকটি দেশ স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। জমায়ত ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন শহরে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা