করোনাভাইরাস : পাকিস্তানে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস নিয়ে আতঙ্কজনক পরিস্থিতিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। শুক্রবার দেশটির সরকার এ ঘোষণা দেয়। খবর: রয়টার্স।

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক সভার পর এ সিদ্ধান্ত হয়।

পাকিস্তানের শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ টুইটারে জানান, এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি, ভোকেশনাল ইনস্টিটিউট এবং মাদ্রাসা।

পাকিস্তান সীমান্তবর্তী চীন ও ইরানে করোনার ভয়াবহ প্রকোপ চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে। পাকিস্তানে এ পর্যন্ত ২১ জন করোনায় আক্রান্ত হলেও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এর আগে দেশটি তাদের সব সীমান্ত বন্ধ করে দেয়। নিষিদ্ধ করে দেয় জনসামগমসহ বিভিন্ন অনুষ্ঠান।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ