,

সাংবাদিক কাজলের খোঁজ মেলেনি চার দিনেও

news-image

নিউজ ডেস্ক : চার দিনেও নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান মেলেনি। সন্ধান না পেয়ে তার স্ত্রী-সন্তানসহ স্বজনরা ভেঙে পড়েছেন। কাজলকে সুস্থভাবে ফিরে পাওয়ার প্রত্যাশায় রয়েছেন তারা। তার সন্ধানের দাবিতে আগামী রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন স্বজনরা।

কাজলের ছেলে মনোরম পলক জানান, ১০ মার্চ বিকেল ৩টার পর তার বাবা পুরান ঢাকার বকশীবাজারের বাসা থেকে বের হন। এরপর তার সঙ্গে যোগাযোগ হয়নি। রাতে বাসায় না ফেরায় ফোন করেন তারা। কিন্তু মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফোনটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার পর্যন্ত পুলিশ কাজলের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।

চকবাজার থানার ওসি মওদুদ হাওলাদার জানান, গত ১০ মার্চ বিকেলে কাজলের সর্বশেষ অবস্থান শাহবাগে ছিল, প্রযুক্তির সহায়তায় এ তথ্য পাওয়া গেছে। এরপর থেকেই মোবাইল ফোন ও ফেসবুক আইডি বন্ধ। তার সন্ধান পাওয়া যায়নি। তবে খুব শিগগির ভালো কিছু অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গত ৯ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও স্টাফ রিপোর্টার আল আমিনসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। ওই মামলার তিন নম্বর আসামি ফটোসাংবাদিক কাজল। মামলার পরদিন তিনি নিখোঁজ হন। মামলায় এ পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তিনি দৈনিক সমকাল ও বণিকবার্তাসহ বিভিন্ন পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে কাজ করেছেন।

কাজলের ছেলে মনোরম পলক বলেন, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। পুলিশ তার বাবাকে আটক বা গ্রেপ্তার করেনি। ঘটনার চার দিনেও বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা