,

করোনার কারণে শ্রীলংকা সফর বাতিল : দেশে ফিরছেন ইংল্যান্ড ক্রিকেটাররা

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস আতঙ্কে সফরের মাঝ পথে শ্রীলংকা থেকে ক্রিকেটারদের ফিরিয়ে নিচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

শুক্রবার কলম্বোয় চলছিল চারদিনের প্রস্তুতি ম্যাচ। স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটে হঠাৎ খেলা থামিয়ে দ্রুত মাঠ ছাড়েন ইংল্যান্ড ও শ্রীলংকা দলের ক্রিকেটাররা। এরপরই আসে আনুষ্ঠানিক ঘোষণা।

করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে গেল ইংল্যান্ড দলের শ্রীলংকা সফর। আনুষ্ঠানিক নির্দেশনার পর আলোচনার ভিত্তিতে দুই টেস্টের সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নেয় দুই বোর্ড।

১৯ মার্চ গলে শুরু হওয়ার কথা ছিল প্রথম টেস্ট। করোনাভাইরাসের কারণে খেলার চেয়ে ক্রিকেটার, কোচিং স্টাফ ও সমর্থকদের সুস্থতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, যত দ্রুত সম্ভব দলের সবাইকে লন্ডনে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এই প্রথম ছেলেদের বড় কোনো আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ স্থগিত হল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর