বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংর্ঘষে ১জনের মৃত্যু, পুলিশসহ আহত ২৫

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে শামছুল হক চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামছুল শামছুল হক চৌধুরী ওই গ্রামের সওদাগর চৌধুরীর ছেলে। এ ঘটনায় সাত পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে পরমানন্দপুর গ্রামের বাসিন্দা নূর আলী ও জয়নাল আবেদীনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার সকালে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষ চলাকালে শামছুল হক চৌধুরী পুলিশে ধাওয়া খেয়ে জমিতে লুটিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সাত পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তবে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, পুলিশের আঘাতে নয় , হৃদরোগে আক্রান্ত হয়ে শামছুলের মৃত্যু হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা