সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার পেসার রিচার্ডসন করোনায় আক্রান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : গোটা বিশ্বে মহামারীতে রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসে প্রতিদিন শত শত মানুষ জীবন হারাচ্ছেন। পাশাপাশি নতুন করে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ।

এ তালিকায় যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার কেন রিচার্ডসন। স্বভাবতই আতঙ্ক দেখা দিয়েছে অজি শিবিরে। করোনা সংক্রমণের আশঙ্কায় ইতিমধ্যে তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন রিচার্ডসন। এর পর সর্দি-জ্বরের কবলে পড়েন তিনি। গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করেন ডানহাতি পেসার। ফলে তার পরীক্ষা করা। তাতে করোনাভাইরাস ধরা পড়েছে।

এখন কোয়ারেন্টিনে থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারছেন না রিচার্ডসন। তবে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, সরকারের প্রোটোকল মেনে রিচার্ডসনকে স্কোয়াডের বাকি সদস্যদের থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে তাদের মেডিকেল স্টাফ। শিগগির দলের সঙ্গে যোগ দেবেন ২৯ বছর বয়সী পেসার। তথ্যসূত্র: ফক্স স্পোর্টস।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী