,

করোনাভাইরাস : দেশের ১৪ হাসপাতালে ১৩৫০ আইসোলেশন শয্যা প্রস্তুত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে সম্ভাব্য সংক্রমিত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে রাজধানীসহ সারা দেশের ১৪টি হাসপাতালে এক হাজার ৩৫০টি আইসোলেশন শয্যা প্রস্তুত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরেরর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের ছয়টি হাসপাতালে ৪০০ শয্যা, চট্টগ্রাম মহানগরের দুটি হাসপাতালে ১৫০ শয্যা, সিলেট মহানগরীতে দুটি হাসপাতালে ২০০ শয্যা, বরিশাল মহানগরের দুটি হাসপাতালে ৪০০ শয্যা এবং রংপুর মহানগরীতে দুটি হাসপাতালে ২০০ শয্যা প্রস্তুত রয়েছে।

এদিকে সারা দেশে মাস্ক তৈরি করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে তিনি জানিয়েছেন, পপলিনের কাপড় দিয়ে তিন স্তরবিশিষ্ট এ মাস্ক তৈরি করা যাবে। মাস্ক পরার জন্য পপলিনের ফিতা থাকতে হবে। একবার ব্যবহার করে তা সাবান-পানি দিয়ে ধুয়ে ও শুকিয়ে মাস্কটি আবার ব্যবহার করা যাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা