,

রংপুরে বিদেশফেরত দুই প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়ায় চীন ও ইটালী থেকে ফেরত দুইজন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। গত কয়েকদিন ধরে তাদেরকে নিজ ঘরে কোয়ারেন্টাইনে রাখা হয়। বিদেশফেরত দুইজনেই কাউনিয়ার স্থায়ী বাসিন্দা।

বিষয়টি প্রথমে গোপন রাখা হলেও গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি প্রকাশ্যে আসে। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মীর হোসেন বলেন, গত কয়েকদিন আগে চীন ও ইতালি থেকে দেশের বাড়ীতে আসে দুইজন ব্যক্তি।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। যাতে তারা এই ১৪দিন বাইরের লোকেদের সঙ্গে না মেশে। বাড়িতেই আলাদা কক্ষে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের ব্যাপারে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এ ছাড়া চীন থেকে ফেরত আসা ব্যক্তির ইতিমধ্যেই ১৪ দিনের বেশি অতিবাহিত হওয়ায় তাদেরকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে বলা হয়েছে।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষ নির্ধারণ করা হয়েছে। সেখানে চারটি করে বেড রয়েছে। সন্দেহভাজন কাউকে পাওয়া গেলে তাকে সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এদিকে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা থাকার পরামর্শ দিয়েছেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: উলফৎ আরা বেগম।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা