,

স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় স্বেচ্ছায় আইসোলেশনে কানাডার প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়ের ট্রুডোর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে স্বেচ্ছায় আইসোলেশনে গেছেন দেশটির প্রধানমন্ত্রী। ট্রুডোর কার্যালয় থেকে এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোফির শরীরে করোনাভাইরাস শনাক্ত হলেও তা এখনো প্রকট হয়ে ওঠেনি। মৃদু মাত্রায় রয়েছে। আপাতত আইসোলেশনে থাকবেন ট্রুডোর স্ত্রী। তবে জাস্টিন ট্রুডোর শরীরে এখনো ভাইরাস শনাক্ত হয়নি।

সম্প্রতি যুক্তরাজ্য থেকে ফেরার পর সোফি ট্রুডোর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। এরপর দেশটির স্থানীয় সময় বুধবার তিনি চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করান। তারপর তাকে পর্যবেক্ষণে রাখা হয়।

এদিকে স্ত্রীর করোনাভাইরাসের উপসর্গ চিহ্নিত হওয়ার পর স্বেচ্ছায় আইসোলেশনে যান ট্রুডো। বর্তমানে তিনি তার বাসভবনেই অবস্থান করছেন। এ কারণে দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার অটোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রীসভার বৈঠকও বাতিল করেছেন তিনি।

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে সতর্কতা স্বরুপ তিনি স্বেচ্ছায় আইসোলেশনে অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা