,

মুজিববর্ষে আজিজুল্ল্যাহ প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটে বর্ণিল আয়োজন

news-image

রংপুর ব্যুরো : রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করেছে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট। বর্ণিল আয়োজনে প্রায় সহস্রাধিক শিশু-কিশোর ও শিক্ষার্থী অংশ নেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর আজিজুল্যাহ্ রঘুবাজারে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউডের প্রধান শিক্ষক শাহিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রংপুর সিটি করপোরেশনের স্কুল ইন্সপেক্টর এলাহি ফারুক, তামপাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান আলী মিঞা, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর হোসেন, সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মিয়া, রফিকুল ইসলাম, প্রফুল্ল সরকার, শফিয়ার রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউডের পরিচালক আব্দুস সোবহান মিয়া।

বর্ণিল এ আয়োজনে ৪৪টি ইভেন্টে অংশ নেয়া শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শেষে প্রতিষ্ঠানের ২০১৮ ও ২০১৯ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। পরে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন ক্ষুদে শিশু-কিশোররা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা