সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সাবেক এমপি রহিম উদ্দিন ভরসার জানাযা ও দাফন আজ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের সাবেক সংসদ সদস্য, বিএনপির জেলা সাবেক সভাপতি ও শিল্পপতি রহিম উদ্দিন ভরসার প্রথম জানাজা গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ শুক্রবার বাদ আছর রংপুরের হারাগাছ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।

জানাজার আগে বিএনপি ও পরিবারের পক্ষ থেকে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। জানাজায় বিএনপির জয়নাল আবেদীন ফারুক, মো. হারুন অর রশিদ এমপি, সাবেক এমপি নিজাম উদ্দিন, আওয়ামী লীগের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ, মো. হাবিবে মিল্লাত এমপি, জাতীয় পার্টির পীর ফজলুর রহমান, রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে তারা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ হেলিকপ্টার যোগে রংপুরে পাঠানো হয়েছে।

শিল্পপতি রহিম উদ্দিন ভরসা রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ছোটবেলা থেকেই ব্যবসার সঙ্গে জড়িত হন এবং ভরসা গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তার প্রতিষ্ঠিত ১৫টির অধিক প্রতিষ্ঠানে কাজ করে হারাগাছ, কাউনিয়া, রংপুরসহ দেশের বিভিন্নস্থানে প্রায় লক্ষাধিক লোক জীবিকা নির্বাহ করছে। তিনি ১৯৭৯ সালে তিনি বিএনপির প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একাধিকবার বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। প্রসঙ্গত: সাবেক সংসদ সদস্য রহিম উদ্দিন ভরসা গত বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী