সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯ দিন পর কবর থেকে তোলা হল মরদেহ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হত্যার অভিযোগ উঠায় মৃত্যুর ৪৯ দিন পর কবর থেকে ইয়াকুব ভূইয়ার মরদেহ উঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আড়াইসিধা ইউপিতে এ ঘটনা ঘটে। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস, আশুগঞ্জ থানার এসআই সুমন চন্দ্র দাস উপস্থিত ছিলেন। ইয়াকুব ভূইয়া মৃত আব্দুল হেকিম মিয়ার ছেলে।

জানা যায়, এলাকার সাদির ভূইয়ার সঙ্গে ইয়াকুব ভূইয়ার দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ৩০ নভেম্বর ইউপি সদস্য নূরে আলম মিমাংসার চেষ্টার সময় সাদির ভূইয়া ইয়াকুব ভূইয়াকে অপমান করেন। পরে ইয়াকুবের ছেলে লিটন ঘটনাটি শুনে প্রতিবাদ করলে সাদির ও তার লোকজন ঘরে ঢুকে ইয়াকুব ভূইয়া এবং তার ছেলেকে বেধড়ক পেটুনি দেন। আশঙ্কাজনক অবস্থায় ইয়াকুব ও তার ছেলেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক ইয়াকুব ভূইয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠিয়ে দিলে ২৩ জানুয়ারি ইয়াকুব মারা যান।

ঘটনার ২৮ দিন পর চাচা সিরাজুল ইসলাম বাদি হয়ে সাদির ভূইয়াসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ৬ ফেব্রুয়ারি আদালত ময়নাতদন্তের জন্য মরদেহ তোলার নির্দেশ দিলে বৃহস্পতিবার দুপুরে তা কার্যকর হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ জানান, আদালতের নির্দেশে ইয়াকুব ভূইয়ার মরদেহ তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই প্রতিবেদন আদালতে পাঠানো হবে। মামলার বাদি মো. সিরাজুল ইসলাম ভূইয়া জানান, তার ভাতিজাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার সুষ্টু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী