‘উন্নতি’ হচ্ছে তিনজনের, নতুন রোগী নেই : স্বাস্থ্যমন্ত্রী

news-image

পাঁচদিন আগে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হিসেবে যে তিনজনকে শনাক্ত করা হয়েছিল, চিকিৎসায় তাদের অবস্থার উন্নতির খবর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।এরপর নতুন করে আর কোনো রোগীও পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

আইইডিসিআর গত রোববার এক ব্রিফিংয়ে দেশে প্রথমবারের মত তিনজনের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করে। তাদের মধ্যে দুজন পুরুষ সম্প্রতি ইতালির দুটি শহর থেকে দেশে ফিরেছেন। তাদের মধ্যে একজনের সংস্পর্শে এসে পরিবারের আরেক নারী সদস্য আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “তাদের অবস্থা মোটামুটি ভালো। আশা করছি তারা সুস্থ হয়ে শিগগিরই বাড়ি ফিরবেন।”

এর আগে সামিট গ্রুপের পক্ষ থেকে পাঁচটি থার্মাল স্ক্যানার স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

জাহিদ মালেক বলেন, “স্ক্যানার দিয়ে করোনাভাইরাস শনাক্ত করা হয় না। এই মেশিন দিয়ে শরীরের তাপমাত্রা ডিটেক্ট করা হয়। কারও তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাকে আলাদা করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।”

বর্তমানে মন্ত্রণালয়ের কাছে মোট দশটি স্ক্যানার রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “যেসব জায়গায় স্ক্যানার স্থাপন করা হয়েছে এই মেশিনগুলো (সামিটের দেওয়া) সেখানে ব্যাকআপ হিসেবে থাকবে এবং নতুন স্থানেও স্থাপন করা হবে।”

যারা বিদেশে রয়েছেন তাদেরকে এই মুহূর্তে দেশে না আসার অনুরোধ জানান তিনি।

করোনাভাইরাস নিয়ে তিনটি কমিটি কাজ করছে জানিয়ে জাহিদ মালেক বলেন, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে বিদেশ থেকে কেউ আসলে তাদের শনাক্ত করে আলাদা করা হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ