,

করোনা ভাইরাস রোধে আখাউড়া স্হলবন্দরে যাতায়তকারীদের ফরম পূরণে বাধ্যবাধকতা 

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : করোনা ভাইরাস রোধে সর্বত্রই নেয়া হচ্ছে কড়া সতর্কতা। এসবের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশে যাতায়তকারীদেরকে নতুন করে একটি ফরম পূরণে বাধ্যবাধকতা করেছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিদের্শনায় বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। নতুন করে ওই ফরমে প্রত্যেক যাত্রীকেই তার নাম, ঠিকানা, মোবাইল ফোন নম্বর, পাসপোর্ট নম্বরসহ মোট ১৫টি তথ্য দিতে হচ্ছে। এছাড়া দুই সপ্তাহের মধ্যে কোন্ কোন্ দেশ ভ্রমণ করেছেন, চীনে ভ্রমণ করে থাকলে দেশটির কোন্ শহরে ছিলেন এসব তথ্যও দিতে হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার সকাল থেকে প্রত্যেক যাত্রীকে নির্ধারিত ওই ফরম পূরণ করতে হচ্ছে। ওই ফরমে দেওয়া তথ্যানুসারে করোনা ভাইরাস বিষয়ে যাত্রী সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে। পাশাপাশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রমও অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা