,

সংসদের দক্ষিণপ্লাজায় অনুষ্ঠিত রহিম উদ্দিন ভরসার জানাজা

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুরের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি রহিম উদ্দিন ভরসার জানাজা আজ বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

জানাজা শেষে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। আগামীকাল শুক্রবার রংপুরের হারাগাছ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য রহিম উদ্দিন ভরসা গত বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তাঁর মরদেহ সকালে সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় নেওয়া হয়। জানাজার আগে বিএনপি ও পরিবারের পক্ষ থেকে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। জানাজা শেষে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদের বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ রংপুরে পাঠানো হয়েছে।

শিল্পপতি রহিম উদ্দিন ভরসা রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ছোটবেলা থেকেই ব্যবসার সঙ্গে জড়িত হন এবং ভরসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ১৯৭৯ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একাধিকবার দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা