সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছে ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। এ সফরে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ দুটি টেস্ট খেলবে অজিরা।

গতকাল বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে দুইবার বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া। ২০০৬ ও ২০১৭ সালের পর তৃতীয়বারের মতো এ বছরের জুনে বাংলাদেশ সফর করবে দেশটি। ১১ জুন প্রথম টেস্ট চট্টগ্রামে ও ১৯ জুন দ্বিতীয় টেস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে।

চারদিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনের কথা বলা হলেও তারিখ নির্ধারিত হয়নি। স্মিথ-ওয়ার্নাররা ঢাকায় আসার তারিখও পরে প্রকাশ করা হবে।

গত বছর বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরের কথা থাকলেও এটি শেষ পর্যন্ত আর হয়নি। টেস্ট খেলা শুরুর পর ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত কখনো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যায়নি বাংলাদেশ। ২০০৩ সালের জুলাইয়ে অজিদের মাটিতে দুটি ম্যাচেই বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচি :

চারদিনের প্রস্তুতি ম্যাচ : তারিখ নির্ধারিত হয়নি

প্রথম টেস্ট : ১১-১৫ জুন- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

দ্বিতীয় টেস্ট : ১৯-২৩ জুন- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী