করোনা মোকাবিলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরি এবং এই ভাইরাস ছড়িয়ে পড়লে আক্রান্তদের চিকিৎসার বন্দোবস্তের জন্য প্রস্তুতি হিসেবে চিকিৎসা সুবিধা সম্প্রসারণে স্বাস্থ্য সেবা বিভাগকে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার এই বরাদ্দের কথা জানিয়ে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় স্বাস্থ্য সেবা বিভাগে। চিঠিতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস প্রতিরাধ ও ‘কোভিড-১৯ ’এ আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য অর্থ বিভাগের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত থেকে চলতি ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য সেবা বিভাগের অনুকূলে সচিবালয় অংশে ‘সাধারণ থোক বরাদ্দ’ খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হল।

এই বরাদ্দের মধ্যে ৪৫ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ, ১ কোটি ৯৮ লাখ ২৫ হাজার টাকা জনসচেতনায় প্রকাশনা কাজে এবং ২ কোটি ৫০ হাজার টাকা কেমিকেল-রি-এজেন্ট খাতে ব্যয় করা হবে।

যদিও অর্থ ব্যয়ে কিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে। অর্থ ব্যয়ের ১০ দিনের মধ্যে কোন কোন খাতে ব্যয় হয়েছে, তার বিস্তারিত অর্থ বিভাগকে জানাতে হবে। এছাড়া এ অর্থ প্রস্তাবিত খাত (করোনাভাইরাস) ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না।

এর আগে গত ৫ মার্চ ১০০ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে প্রতিটি দেশ। প্রতিষেধকবিহীন এ ভাইরাস চীনের পাশাপাশি বিশ্বের ১১৫টি দেশে ছড়িয়ে পড়ছে। সময়ের ব্যবধানে এ ভাইরাসে আক্রান্তের ও মৃতের সংখ্যাও ক্রমশই বেড়েই চলেছে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ১৯ হাজার মানুষ, আর মৃত্যু হয়েছে ৪ হাজার ২৯৬ জনের।

বাংলাদেশেও গত রোববার প্রথম তিনজন করোনাভাইরাস আক্রান্তের তথ্য জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। ডেইলি বাংলাদেশ

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ