,

রংপুরে শিক্ষা অফিসের অফিস সহকারিসহ গ্রেফতার- ১৬

রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছে গাঁজাসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারি আরিফ রেজাকে গ্রেফতার করেছে আরপিএমপি হারাগাছ থানা পুলিশ। এছাড়া মাদকদ্রব্য ও বিভিন্ন মামলায় অভিযুক্ত আরো ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে হারাগাছ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি রেজাউল করিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তার নেতৃত্বে পুলিশের একাধিক আভিযানিক দল অভিযান চালিয়ে জমচওড়া, গুলালবুধাই থেকে সারাই কাঁসাইটারি, ধুমগাড়া, বেনুঘাট হরিরামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ জেলা শিক্ষা অফিসের অফিস সহকারি আরিফ রেজা, ইফতেদার রহমান, ৪০পিচ ইয়াবাসহ আলা মিয়া বিষু, ওজিয়ার রহমান, ২ বোতল ফেনসিডিলসহ সাইফুল ইসলাম, চুরির মালামালসহ বাবুল মিয়া ও শফিকুল ইসলাম শফিকে আটক করা হয়। এছাড়া শাহিনুর, শামসুল আশরাফুল ও রিজু আহমেদকে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ধারায় আটক করা হয়।
ওসি রেজাউল করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পৃথক পৃথক মামলা দায়ের করেছে। মামলায় তাদের ১৬জনকেই গ্রেফতার দেখিয়ে বুধবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর