সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ ‘কুটনি’ নারীদের জীবনযুদ্ধের গল্প

news-image

রংপুর ব্যুরো : সুফিয়া, মাজেদা, লাইলি, জুলেকা আরও কত নাম। সবাই প্রায় মাঝ বয়সি নারী। কেউবা স্বামী পরিত্যাক্তা কেউবা পরিবারের কোন সাহায্য সহযোগিতা পান না। আবার কেউ নিজের রোজগারে পরিবারের জীবিকা নির্বাহ করে থাকেন।
এরা নগরীর সিটি কর্পোরেশন কাঁচা বাজারে মাছ ব্যবসায়ীদের দোকানের পাশে বিভিন্ন জায়গা স্যাঁতস্যাঁতে আর দুর্গন্ধযুক্ত জায়গায় বসে থাকেন। রোজগারের সম্বল তাদের মাছ কাটার একটি বটি, পাশে ছাই, একটি প্লাস্টিকের বাটি এবং বালতি। এরকম আয়োজনে ‘মাছ কুটনি’ নারীরা দল বেঁধে বসে মাছ কুটছেন। তাদের কয়েকজন যারা এই নগরীর দিনমজুর নারী। এরা সবাই আভাবী ঘরের পরিবার থেকে আসা। তাদের এই আয়ের অর্থে চলে দিনগুজরান। তাদের কারো স্বামী রিকশা চালক আবার কারো স্বামী দিন মজুর কেউ বা বিধবা। কেউ পরবিারের স্বজনের বাড়তি বোঝা। তাই এমন ভিন্ন পেশায় নেমেছেন এই সব নারী।
এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পেশায় যুক্ত। অনেক ক্রেতা মাছের দোকানে টাকা পরিশোধ করে এই নারীদের সামনে দাড়িয়ে আছে মাছ কেটে নেবার জন্য। আবার কেউ কেউ মাছ কেটে নিয়ে চলে যাচ্ছেন। নারীরা সকাল ৮ থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত মাছ কাটেন। এসব নারীদের পারিশ্রমিক হিসেবে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা করে দেয়া হয়। সেখান থেকে বাজারের ‘রাজস্ব’ বাবদ দিনে ৫০ টাকা করে দিতে হয়।
নগরীর কর্মব্যস্ত জীবনে একক পরিবার গুলোর কাজ দৈনন্দিন কেনাকাটা বা রান্নাবান্নার মত জরুরি কাজের ভিড়ে এমন সুযোগ তৈরী হওয়ায় অনেকে এই সুযোগ ব্যবহার করছেন। তাই সময় বাচাতে প্রায় বাসা বাড়ির লোকজন এই মাছ ‘কুটনি’ নারীদের সাহায্য নিচ্ছেন। সেই অনাগৃহ কিছুটা উর্পাজনের পথ সুগম করছে মাছ কাটা নারীরা। মাছ কেটে এসব নারীরাও তাদের সংসারের অভাব কিছুটা ঘোচাতে পারছেন। জীবিকার তাগিদে এসব নারীরা সমাজের নান প্রদিককূলতা কাটিয়ে বাজারে এসে মাছ কুটছেন।
এমন ক’জন নারীর মধ্যে সুফিয়ার বেগম (৬০)। তার সাথে কথা হলে তিনি বলেন, তার বাড়ি নগরীর সিওবাজারে । থাকেন সিটি বাজারের পাশে একটা ভাড়া বাসায়। স্বামী প্রায় ৫ বছর আগে মারা গেছে। সংসারে এক ছেলে এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছেন এবং ছেলেও বিয়ে করে আলাদা বসবাস করছেন। স্বামী কোন অর্থসম্পদ নাই। শুধু বাড়ি ভিটা। সেটা দিয়ে কি আর পেট ভরে। ছেলে বিয়ের পর থেকে সে বউ বাচ্চা নিয়ে ঢাকায় থাকে। অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্টে দিন কেটেছে। কখনো না খেয়ে তাকে থাকতে হয়েছে। বয়স্ক ভাতা এবং বিধভা ভাতাসহ কোন কিছুর সুবিধা ভোগ করতে পারেননি। কোন উপায় না পেয়ে পেটের দায়ে বাড়ি থেকে বের হয়ে জানতে পারলেন বাজারে মাছ কেটে টাকা উপার্জন করা যায়। এরপরেই মাছ কাটার কাজ শুরু করেন।
তিনি বলেন আমরা এ বাজারে ২৫ জন কাজ করি। সবাই আলাদা আলাদা ৪টা গ্রæপে ভাগ করে বসেন। সকাল ৮ থেকে বিকাল ৫ পর্যন্ত দিনে ৬ থেকে ৭ কেজি মাছ কুটেন তারা। সব দিন এক রকম আয় হয় না। দেখা যায় কোন দিন ভাল আবার কোন দিন কম মাছ আসে। তাতে পারিশ্রমিক হিসেবে পান কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা। বয়স্ক দেখে কেউ সে ভাবে মাছ কাটতে দিতে চান না মাছ ক্রেতারা। দিনে তিনি ১৫০ থেকে ২৫০ টাকা আয় করেন। মাসে তার আয় প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। সেটা দিয়ে তিনি বাজারের পাশে একটা ছোট রুম ভাড়া এবং চাল সহ যাবতীয় খরচ চালান। তার দুঃখ সারা দিন মাছ কাটলেও নিজের ঘরে মাছ দিয়ে খাবার জোটেনা তার। মাছের কাটা উচ্ছি¡ষ্ট অংশ নিয়ে তাই খাওয়া হয়ে রান্না করে।
নগরীর শালবন গ্রামের মাজেদা (৪৫) বলেন, সংসারে এক ছেলে এক মেয়ে। স্বামী দিনমজুর। আর্থিক অবস্থা নাই বললেই চলে। ছেলে মেয়ের লেখা পরা সহ সংসারের সকল খরচ তার স্বামীর একার পক্ষে খুব কষ্টকর হয়ে পরেছিলেন। সংসারে সবসময় অভাব অনটন লেগেই থাকতো। একদিন তিনি বাজারে খরচ করতে এসে দেখলেন অনেক নারীরা বসে মাছ কাটছেন। কোন উপায় খুজে না পেয়ে নিজের সংসার যেন স্চ্ছলতা ফিরে আসে সেদিকে লক্ষ্য রেখে সিদ্ধান্ত নিলেন এখানে মাছ কাটার কাজ শুরু করবেন। অভাব তাকে দমিয়ে রাখতে পারেনি। গত ১ বছর থেকে তিনি সিটি বাজারে মাছ কুটছেন। দৈনিক তিনি ২০ থেকে ৩০ কেজি মাছ কাটেন। বড় মাছ কাটেন ২০ টাকা কেজি এবং ছোট মাছ কাটেন ৩০ টাকা কেজি। যেদিন বাজার ভাল থাকে সেদিন টাকা বেশি হয়। দিনে তিনি ৪০০ থেকে ৬০০ টাকা আয় করেন। বন্ধের দিন বাজার ভাল থাকে বলে সেদিন আরো বেশি ক্রেতার ভিড় থাকে। বর্তমানে তার সংসার আগের থেকে ভাল চলছে। প্রতিনিয়ত কষ্টের দিন গুলো ভুলে ছেলে মেয়েদের ভবিষ্যত গড়ার চিন্তা ভাবনা করছেন মাজেদা।
লাইলি বেগম (৬৫) বাড়ি নগরীর কুকরুল বাজারের পাশে। স্বামী ১০ বছর আগে মারা গেছেন। চার ছেলে দুই মেয়ে। সকলকেই বিয়ে করিয়েছেন। সবাই নিজের মতো করে সংসার গুছিয়ে নিয়েছেন। লাইলিকে দেখার মতো কেউ নেই। তিনি যে বয়সে অবসরে বসে থেকে জীবন চালাবেন এমনটি হওয়ার কথা সে বয়সে তিনি পেটের দায়ে মছ কাটার কাজ পেশা হিসেবে নিয়েছেন। বৃদ্ধ বয়সে যদিও অনেক সমস্যায় ভুগছেন তার পরও ক্ষুধা নিবারনের জন্য বাজারে স্যাঁতস্যাঁতে জায়গায় বসে মাছ কাটছেন। দিনে তিনি ১০০ থেকে ২০০টাকা আয় করেন।
এরকম অনেক নারীরা এভাবে নগরীতে মাঠ ‘কুটনির’ কাজ করে দারিদ্রতার সাথে যুদ্ধ করে নিজেকে সামনে দিকে এগিয়ে নিতে পেরেছেন। দু’বেলা খাবার জোগার করছেন। এ লড়াই তাদের যেন মুত্যুর শেষ দিন পর্যন্ত সঙ্গি হয়ে থাকবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে