সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের শিল্পপতি ও সাবেক এমপি রহিম উদ্দিন ভরসা আর নেই

news-image

রংপুর ব্যুরো : রংপুরের সাবেক এমপি ও ভরসা গ্রæপ অব ইন্ডাস্টিজের চেয়ারম্যান, দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা, জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ রহিম উদ্দিন ভরসা আর নেই। তিনি আজ বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছু দিন থেকে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে, ৯ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার ভাগ্নে ও হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক।
জানা গেছে, রহিম উদ্দিন ভরসা ১৯৩৫ সালে রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মনের উদ্দিন পাইকার। রহিম উদ্দিন ভরসা মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। জিয়াউর রহমানের শাসনামলে বিএনপিতে যোগ দিয়ে বিলুপ্ত রংপুর-১০ (বর্তমান রংপুর-৪) আসন থেকে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক ছিলেন। এছাড়াও তিনি রংপুর চেম্বারের প্রেসিডেন্টসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি ছিলেন। তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নিজ ছোট ভাই ইসলামী জাতীয় ঐক্যফ্রন্টের করিম উদ্দিন ভরসার কাছে ও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশি’র কাছে রংপুর-৪ আসনের নির্বাচনে পরাজিত হন। তিনি রংপুর সদর-৩ আসন থেকেও নির্বাচন করে পরাচিত হয়েছেন। তার প্রতিষ্ঠিত ১৫টিরও বেশি কোম্পানীতে কাজ করে হারাগাছ, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহ করছে। তিনি হারাগাছসহ কাউনিয়া ও পীরগাছা উপজেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী