,

নিয়ন্ত্রণে রূপনগরে বস্তির আগুন, কয়েকশ’ ঘর পুড়ে ছাই

news-image

নিউজ ডেস্ক : ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রূপনগরে বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বস্তির কয়েকশ’ ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে রূপনগরের ‘ত’ ব্লকের এই বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আরও ১৪টি ইউনিট যোগ হয়ে মোট ২৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাজু শিকদার এ সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করার পর জানা যাবে। তবে অরক্ষিত গ্যাস সংযোগ অথবা বিদ্যুতের সংযোগ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা