,

যুক্তরাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশটির স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাদিন ডরিস। ব্রিটেনের পার্লামেন্টের সংসদ সদস্যদের মধ্যে তিনিই প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নাদিন ডরিস অসুস্থ হওয়ার আগের দিন প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই সপ্তাহে তিনি কয়েকশ লোকের সঙ্গে সংসদে সাক্ষাতও করেছিলেন।

দ্য টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, শুক্রবার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সোমবার সন্ধ্যায় তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাদিন ডরিস বলেন, করোনা ধরা পড়ার পর তিনি চিকিৎসকের পরামর্শ নেওয়া শুরু করেন এবং বাড়িতে নিজেকে আইসোলেশনে রাখেন। ‍

বিবিসি’র প্রতিবেদন অনুয়ায়ী, ইংল্যান্ডে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৮২ এবং মৃত্যু হয়েছে ৬ জনের। সর্বশেষ ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাস প্রথম দেখা দেয়। পরে চীনের অন্যান্য প্রদেশ এবং বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে।

চীনের বাইরে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। ইতালি থেকে পুরো ইউরোপ এবং আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে এ ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে আগেই পৌঁছেছে করোনাভাইরাস। এর মধ্যে ভারতে এ ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি ধরা পড়েছে। বাংলাদেশে সংক্রমণ ধরা পড়ে গত রোববার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা