,

ইতালিতে একদিনেই ১৬৮ মৃত্যু

news-image

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অবরুদ্ধ ইতালিতে এক দিনেই ১৬৮ জনের মৃত্যু হয়েছে; মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে।ইউরোপে সবচেয়ে নাজুক অবস্থায় পড়া এ দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ১৪৯ জন। এই হিসাবে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০.৭ শতাংশ, আর মৃতের সংখ্যা বেড়েছে ৩৬ শতাংশ।

রয়টার্স জানিয়েছে, চীনের মূল ভূখণ্ড বাদ দিলে আক্রান্ত ও মৃতের সংখ্যা ইতালিতেই সবচেয়ে বেশি। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৪ জন মঙ্গলবার সুস্থ হয়ে উঠেছেন। আর ৮৭৭ জনকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়।

নতুন রোগী  ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় মঙ্গলবার থেকে পুরো ইতালিতে চলাচলের ওপর কড়াকড়ি আরোপের পাশাপাশি জনসমাগম নিষিদ্ধ করার মত কঠোর পদক্ষেপ নেওয়া হয়এর ফলে দেশটির সাড়ে ছয় কোটি মানুষ কার্যত অবরুদ্ধ দশার মধ্যে পড়ে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়,  করোনাভাইরাস মাত্র দুই সপ্তাহের মধ্যে ইতালিকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালি জুড়ে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এরকম ব্যাঘাত আর দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু