দাঁতমন্ডল আজিজিয়া দরবার শরীফের পীর ছাহেবের ইন্তেকাল

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের ঐতিহ্যবাহী দাতঁমন্ডল গাউছিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের গদ্দিনিশিন পীরে তরিকত শাহ সূফী ফকির আবু সাঈদ আল-কাদরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজিউন)।সোমবার সকাল ১০.৩০ মিনিটের সময় ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী,৭ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য নাতী-নাতনী ও ভক্ত-মুরিদান রেখে গেছেন। তাঁর মুত্যৃতে দরবারের ভক্ত,আশেকানসহ এলাকায় শোকের মাতম চলছে। আজ মঙ্গলবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা দাতঁমন্ডল গাউছিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয়। জানাজায় সরাইলের সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা,নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদসহ ভক্ত,আশেকান,মুরিদান ও এলাকায় হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। জানাজা শেষে গাউছিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের পাশেই মরহুমের লাশ দাফন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ