,

চেক ডিজঅনার মামলায় রংপুর সিটির কাউন্সিলর ফুলুর ছয় মাসের সাজা

রংপুর ব্যুরো : চেক ডিজাঅনার মামলায় রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে এলাহী ফুলুর ছয়মাসের সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২ লক্ষ ৬০ হাজার টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়। আজ মঙ্গলবার দুপুরে রংপুরের যুগ্ম জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক এফএম হাউসানুল হক এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছে বাদি পক্ষের আইনজীবি আবুল কালাম আজাদ।
মামলা সূত্রে জানা গেছে, রংপুর নগরীর আশরতপুর চকবাজারের ব্যবসায়ী মমিনুল ইসলাম মমিনের কাছ থেকে বিগত ২০১৬ সালে ২ লক্ষ ৬০ হাজার টাকার ধার দেন নগরীর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহী ফুলু। পরে মমিনকে ২০১৬ সালের ৩০ জুন ২ লক্ষ ৬০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। ওই সালের ২৮ ডিসেম্বর তিনি ডাচ বাংলা ব্যাংক রংপুর শাখায় চেকটি জমা প্রদান করলে ব্যাংক কর্তৃপক্ষ কাউন্সিলরের হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার করে। পরে ধারকৃত টাকা ফেরত চেয়ে মমিনুল ইসলাম মমিন ২০১৭ সালের ফেব্রæয়ারি মাসের ৭ তারিখে কোতয়ালী থানা আমলী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ ৩ বছর মামল বিচারাধীন থাকার পর আজ মঙ্গলবার দুুপুরে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে এলাহী ফুলুর ছয়মাসের সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২ লক্ষ ৬০ হাজার টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়। তবে বিচারের সময় আসামী ফজলে এলাহী ফুলু উপস্থিত ছিলেন না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর