,

করোনা ভাইরাস থেকে মুক্তির আশায় মদ খেয়ে ২৭ ইরানির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মদপান করে ২৭ ইরানির মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি আছেন আরও ২১৮ জন।

মিথানলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ। সোমবার ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, দেশটির খুজেস্তান ও আলবার্জ প্রদেশে এ ঘটনা ঘটে।

করাজ শহরের ডেপুটি প্রসিকিউটর মোহাম্মদ আঘারি বলেন, নিহতদের মধ্যে ২০ জন দক্ষিণ পশ্চিমের খুজেস্তানের বাসিন্দা। আর বাকি সাতজন উত্তরের আলবার্জ প্রদেশের বাসিন্দা।

আহওয়াজ মেডিকেল সায়েন্সের মুখপাত্র আলী এহসানপুর বলেছেন, ‘কিছু নাগরিক শুনেছিলেন যে, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে অ্যালকোহল। তাই তারা এটিকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পান করেন।’

ইরানে অ্যালকোহলিক স্পিরিট, ওয়াইন এবং বিয়ার পান নিষিদ্ধ। তবুও দেশটির অনেক লোক নিয়মিত ভদকা এবং অন্যান্য মদপান করে থাকেন। তারা এগুলো গোপনে পান করে থাকেন।

সম্প্রতি ইরানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে গুজব উঠে, অ্যালকোহল ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ে। ফলে অনেকে মদ পান করেন।

ইরান প্রশাসন জানায়, গুজবে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই মিথানল খেয়েছিলেন তারা। অ্যালকোহল মাত্রাতিরিক্ত পান করলে লিভারের ক্ষতি হয়। কোনও কোনও ক্ষেত্রে মৃত্যুও হয়। এছাড়া করোনা ভাইরাস থেকে অ্যালকোহল রক্ষা করে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

চিকিৎসকরা বলছেন, করোনা ভাইরাসে রোধে অ্যালকোহলের কোনও প্রভাব নেই। তাদের কেবল চিকিৎসকদের সাধারণ পরামর্শ অনুসরণ করা উচিত।

এদিকে ইতোমধ্যে ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন সাত হাজার ১৬১ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা