,

করোনাভাইরাস: ইতালির মতোই ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে ব্রিটেন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় ইতালিজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। সোমবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৬৩ জন। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের বাইরে ইতালিই সবচেয়ে বেশি ক্ষতির শিকার। সব মিলিয়ে ৯ হাজার ১৭২ জন সংক্রমিত হওয়ার পর ইতালিয়ান সরকার দেশটি অবরুদ্ধ ঘোষণা করে।

এদিকে, ব্রিটেনে করোনাভাইরাসের পরিণতি ইতালির মতোই হতে যাচ্ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। লন্ডন জেনেটিক্স ইন্সটিটিউটের প্রধান ফ্রাঙ্কোইস ব্যালোওক্স এ ব্যাপারে বলেছেন, যুক্তরাজ্যে করোনাভাইরাসের পরিণতি ইতালির সঙ্গে মোটামুটি তুলনাযোগ্য। তবে ইতালিতে মহামারিটি যুক্তরাজ্যের পরিস্থিতি থেকে দুই থেকে তিন সপ্তাহ আগে এগিয়ে রয়েছে।

তিনি আরও বলেন, ইতালির উত্তর দিকের মতো যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে একই পরিণতি ঘটতে পারে। ফ্রাঙ্কোইস ব্যালোওক্স গতকাল সোমবার এসব কথা বলেন। ইতালিতে করোনাভাইরাসে হতাহতের ঘটনা বিবেচনা করেই এ ধরনের শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
তিনি আরও বলেন, করোনার ফলে ব্যক্তি থেকে সম্প্রদায় এবং পুরো দেশ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এরই মধ্যে ব্রিটেনে তিন শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অন্তত পাঁচজন ব্যক্তি মারা যাওয়ার ঘটনাতেই এ ধরনের শঙ্কা প্রকাশ করলেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর