,

পীরগঞ্জের বুল কাফ রেয়ারিং ইউনিটের নির্মাণ কাজ নিয়ে অনিশ্চয়তা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জ উপজেলায় নির্মানাধীন মিনি বুল কাফ রেয়ারিং ইউনিটের কাজের সমাপ্তি নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে । গত ১ বছর পুর্বে এর কাজের মেয়াদ শেষ হলেও এখনও সে কাজের সমাপ্তি হয়নি । কবে সমাপ্তি হবে তাও জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

সংশ্লিষ্ট বিভিন্ন সুত্রে জানা গেছে, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন (৩য় পর্যায়) প্রকল্পের অধীন রংপুরের পীরগঞ্জে একটি “ বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনি ল্যাব” নির্মানের কাজ চলছে । জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি পীরগঞ্জে আনুষ্ঠানিক ভাবে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন । প্রায় ৫ একর জমির উপর ৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে । উল্লেখিত অর্থ ব্যায়ে এখানে যা নির্মান করা হবে তা হলো ১ তলা বিশিষ্ট অফিস কাম ল্যাবরেটরী, সিমেন কালেকশন সেড, রানসহ ৩০টি বুলের জন্য বুল সেড, ফিড গোডাউন, ৩০টি বাড়ন্ত বুলের জন্য বুল কাফ প্যান সেড ও ৩০টি বুলের জন্য আইসোলেশন সেড নির্মান অন্যতম । এটির নির্মান কাজ করছেন খুলনাস্থ ঠিকাদারী প্রতিষ্ঠান টি বি ই এ এল এন্ড এসি (জেভি) ।

এদিকে এ প্রকল্পটি বাস্তবায়নের সময় সীমা ছিল বিগত ৩/৫/১৮ থেকে ৩০/০৪/১৯ ইং পর্যন্ত । অথচ এ সময় সীমা ১ বছর পুর্বে শেষ হয়ে গেলেও অজ্ঞাত কারনে এখনও প্রকল্পটির নির্মান কাজ সমাপ্ত হয়নি । কবে সমাপ্ত হবে তাও অনেকটা অনিশ্চিত ।এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাজুল ইসলাম এর সঙ্গে কথা হলে তিনি বলেন , আমি এ সম্পর্কে তেমন কিছু জানিনা ।

রংপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহ জালাল এ ব্যাপারে ডিডির সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে তিনি তার প্রতিক্রিয়ায় জানান, কিছু সমস্যার কারনে কাজ বিলম্ব হচ্ছে ।
সর্বশেষ এ ব্যাপারে প্রকল্পটির পরিচালক ড. বেলাল হোসেনের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, রিভিশন প্লানিং এর কারনে কাজ দেরী হচ্ছে । তবে চলতি সালের ডিসেম্বরের মধ্যে কাজ সমাপ্তির সম্ভাবনা রয়েছে ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা