,

দুটি বড় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আবহাওয়ার

news-image

নিউজ ডেস্ক : বড় দুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জানা গেছে, আগামী দুই মাসের মধ্যে এই ঘূর্ণিঝড় দুটি বয়ে যাবে। সেই সঙ্গে তীব্র তাপপ্রবাহও বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চলতি মাসে (মার্চ) সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক (৩৪-৩৬ ডিগ্রি) অপেক্ষা সামান্য কম থাকার সম্ভাবনা আছে।

তবে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু অথবা মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। যার মাত্রা মৃদুর ক্ষেত্রে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি আর মাঝারির ক্ষেত্রে ৩৮ থেকে ৪০ ডিগ্রি।

মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার সম্ভাবনাও রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে এপ্রিল মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলেও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ মাসে। বঙ্গোপসাগরে এক থেকে দু’টি নিম্নচাপ হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এছাড়া দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। এ মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ৪০ ডিগ্রির বেশি একটি তীব্র তাপপ্রবাহ এবং অন্যত্র ১ থেকে ২টি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বজ্রসহ সারাদেশে কালবৈশাখী ঝড় হতে পারে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা