,

আমিরাতে করোনায় আক্রান্ত আরও দুই বাংলাদেশি

news-image

ইউএই প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দু’জন বাংলাদেশি। দেশটিতে এর আগে আরেক বাংলাদেশি আক্রান্ত হন।

নতুন করে আক্রান্তদের মধ্যে বাংলাদেশি ছাড়াও চারজন আমিরাতের, তিনজন ইতালিয়ান, রাশিয়া ও নেপালের দু’জন করে এবং একজন করে ভারত ও সিরিয়ার নাগরিক রয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত আরব আমিরাতে কভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৯ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত সবাইকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আমিরাতে গত রোববার থেকে চার সপ্তাহের জন্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণাসহ নাগরিকদের ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে। বিমানবন্দরগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা