করোনাভাইরাস: ইতালিতে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতালি জরুরি অবস্থা আরও বাড়িয়েছে। পুরো দেশে জনসাগাম নিষিদ্ধ করা হয়েছে। কার্যত ঘরে অবরুদ্ধ সে দেশের মানুষ এবং কাউকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ইতালির প্রধানমন্ত্রী জিউস্পে কন্টি তার দেশের নাগরিকদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দেন। সরকারের অনুমতি ছাড়া কাউকে ভ্রমণ না করার পরামর্শ দেন। খবর গার্ডিয়ান, রয়টার্স ও বিবিসির

তিনি বলেন, করোনার হাত থেকে রক্ষা পেতে এছাড়া আর কোনো উপায় নেই। অনেক সময় পেরিয়ে গেছে। এখন আমাদের আরও বেশি সচেতন হতে হবে এবং সবাই মিলে করোনা ঠেকাতে হবে।

সোমবার ইতালিতে করোনভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৬৬ থেকে এক লাফে ৪৬৩ জনে দাঁড়িয়েছে। চীনের পর ইতালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

গত রোববার থেকে ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে ইতালির ২০টি অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ