সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুজিবর্ষের অনুষ্ঠান হবে মিডিয়াভিত্তিক’

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে না মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান। এর পরিবর্তে ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে জানিয়েছে মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটি। করোনাভাইরাসের কারণে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জনসমাগম পরিহার করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

তিনি আরো বলেন, শুধু উৎসব নয়, মুজিববর্ষ ঘিরে বিশেষ সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড বছরজুড়েই চলবে।

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ১৭ মার্চে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান হবে।
ইলেক্ট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ পর্যন্ত তাদের ঘরে বসে কিংবা প্রতিষ্ঠানে বসে এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, আমার একমাত্র স্বপ্ন হচ্ছে দেশের মানুষ যেন অন্ন, বস্ত্র বাসস্থান পায়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই অনুষ্ঠানটাকে আমাদের কমিটি এবং সরকার মিলে সেবা ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করবো।

মুজিববর্ষে আমন্ত্রিত বিদেশি অতিথিদের ব্যাপারে তিনি বলেন, আপাতত এ বিষয়ে তেমন কিছু বলা যাচ্ছে না। তবে আগামীকাল (মঙ্গলবার) পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ব্রিফ করবেন।

কমিটির সভায় সরকারে গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণায়রের মন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী