,

বান্ধবীকে ৬০ বছর বয়সে বিয়ে করলেন কংগ্রেস নেতা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মুকুল ওয়াসনিক ৬০ বছর বয়সে নিজের বান্ধবী রাভিনা খুরানাকে বিয়ে করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার জানায়, একটি পাঁচ তারকা হোটেলে পারিবারিক এক অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়েতে উপস্থিত ছিলেন কংগ্রেসের সিনিয়র বেশ কিছু নেতা। তার মধ্যে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেসের সিনিয়র নেতা আহমেদ প্যাটেল প্রমুখ।

বিয়ে নিয়ে অশোক গেহলট টুইটে লিখেছেন, দম্পতি হিসেবে একত্রিতভাবে এই নবযাত্রায় মুকুল ওয়াসনিকজি ও রাভিনা খুরানাজিকে আন্তরিক অভিনন্দন।

এছাড়া, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মানিশ তিওয়ারিও টুইটে লেখেন, আপনাদের জীবনে সামনের সময়টা সবচেয়ে সুখের হোক। আশীর্বাদ।

মুকুল ওয়াসনিক মহারাষ্ট্রের রাজনীতিক বালাকৃষ্ণার ছেলে। গত বছর কংগ্রেসের সভাপতি পদ থেকে রাহুল গান্ধী ইস্তফা দিলে দলের সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে আলোচনায় আসেন মুকুল ওয়াসনিক।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা