,

‘নার্ভাস’ সৌম্য খেলেছেন সাহস নিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : বিয়ের পর নিজের প্রথম ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন সৌম্য সরকার। তার ব্যাটে ভর করেই সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রেকর্ড পুঁজি গড়ে বাংলাদেশ। পরে তুলে নেয় রেকর্ড ব্যবধানে জয়।

মাত্র ৩২ বলে ৪ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে সৌম্য হয়েছেন ম্যাচসেরা। টি-টোয়েন্টিতে সৌম্যর এটি দ্বিতীয় ফিফটি ও সর্বোচ্চ রানের ইনিংস।

খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সৌম্য বলেছেন, বিয়ের পর প্রথম ম্যাচ বলে বেশ নার্ভাস ছিলেন তিনি। তবে সাহস নিয়ে খেলে পেয়েছেন সফলতা।

সঞ্চালকের প্রশ্নের জবাবে সৌম্য বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। আজকে বিয়ের পর প্রথম ম্যাচ ছিল। একটু নার্ভাস ছিলাম প্রথমে, যে প্রথম ম্যাচ যাচ্ছে, কেমন হবে। তারপরও সাহস নিয়ে খেলেছি, যতটুকু পেরেছি। অবশ্যই চেষ্টা করব এভাবে ধরে রাখার জন্য।’

১১তম ওভারে তামিম ইকবাল ফেরার পর সৌম্য উইকেটে আসেন। তামিম ও লিটন দাসের উদ্বোধনী জুটিতেই ভালো ভিত পেয়ে গিয়েছিল বাংলাদেশ। সৌম্য বললেন ইনিংস শুরুর সময় যা মাথায় ছিল তার, ‘আমি যখন উইকেটে গেছি তখন, লিটন খুব ভালো খেলছিল। আমি চেষ্টা করেছি লিটনকে স্ট্রাইক দিতে। তারপর লিটন যখন আউট হয়ে গেছে তখন মনে হয়েছে আমি সেট। আমাকে এগিয়ে নিতে হবে।’

‘আমি নিজেই নিজেকে হ্যান্ডবার করে নিয়েছি। চেষ্টা করেছিলাম শেষ ৫ ওভারে গিয়ে মারব। শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেছি এবং শেষ ৫ ওভারেই মেরেছি।’

শুরুতে তামিম-লিটন ও পরে সৌম্য ঝড়ে বাংলাদেশ এদিন আগে ব্যাট করে ২০০ রানের পুঁজি গড়ে। পরে প্রতিপক্ষকে ১৫২ রানে গুটিয়ে দেয়। তুলে নেয় ৪৮ রানের বড় জয়।

ফিল্ডিংয়ে একটি ক্যাচ ড্রপ করেছেন সৌম্য। সেই ক্যাচ নিয়ে সৌম্য বলছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চিন্তা (ক্যাচ ড্রপ করা) করলে অবশ্যই প্রভাব ফেলবে। কারণ আমি অনেক দিন পরে ফিরেছি। চেষ্টা করব এখান থেকে বেশি বেশি প্র্যাকটিস করে যেন এই ভুলটা আর না করি। গুরুত্বপূর্ণ সময়ে যেন ক্যাচ না ফেলি।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা