,

বাঞ্ছারামপুরে বাল্য বিবাহ বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট

news-image

ফয়সল আহমেদ খান, ব্রাহ্মণবাড়িয়ার : বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে অভিভাবককে জরিমানা করেছেন বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) নাফিজা নাজ নীরা।

সোমবার (৯ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার ফরদাবাদ উইপির ফরদাবাদ গ্রামে বাল্যবিবাহ বন্ধে অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফরদাবাদ গ্রামের মো.মুর্শিদ মিয়ার ৮ম শ্রেণি পড়ুয়া সামিয়া আক্তার মুন্নী (১৪) বাল্যবিবাহ বন্ধ করেন দেন তিনি। এ সময় অবৈধ নোটারির মাধ্যমে বয়স বাড়ানো এবং বাল্যবিবাহ অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য মেয়ের বাবা নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছেন।

এছাড়া অভিভাবকদের নিকট হতে মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে প্রদান না করার মর্মে মুচলেকা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেয়া হয়েছ।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাফিজা নাজ নীরা বলেন, বাল্যবিবাহ বন্ধ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তিনি গ্রামবাসিকে বাহ্যবিবাহের সংবাদ পাওয়ামাত্র উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেন ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর