,

সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের মানববন্ধন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক সমিতি উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও বকেয়া টাইম স্কেল /সিলেকশন গ্রেড প্রদান সহ সরকারী মাধ্যমিকে বিরাজমান সমস্যাবলী সমাধানের দাবীতে বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কুমিল্লা জেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে শহরের সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কুমিল্লা অঞ্চলের সাধারণ সম্পাদক এ. এফ.এম আব্দুস সাকির, সহ- সভাপতি গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মো. নিজাম উদ্দিন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর প্রতিষ্ঠা, টাইমস্কেল বাস্তবায়ন, পদায়নে দীর্ঘ সূত্রিতার প্রত্যাহার সহ দাবী দাওয়া মেনে নেয়ার আহ্বান জানান। এ সময় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা