মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সূর্যমুখী চাষে বাম্পার ফলনের আশা চাষীদের

news-image

 সাইফুর রহমার বিজয় : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর,অষ্ট গ্রাম ও সেন্দ গ্রামে সূর্যমুখী ফুলের বাম্পার ফলন ও ন্যায্য মৃল্য পাবার আশা করছে চাষীরা।আর এইসব সূর্যমুখী ফুলের বাগানের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে ফুলের বাগানে।

কেহ আবার যাচ্ছে পরিবার পরিজন নিয়ে। সরেজমিনে গিয়ে ফুল চাষীদের সাথে কথা বলে জানা যায়, চাষীরা প্রথমবারের মতো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের রাজস্ব খাতে স্থানীয় পর্যায়ে কয়েক একর জমিতে চার/পাঁচ মিলে হাইসান -৩৩ জাতের সূর্যমুখী ফুলের চাষ করতে উদ্ভুত হয়।বীজ বপন ও পরিচর্যায় ব্যাপক ব্যয় হলেও কৃষি অফিস থেকে বীজ,সার,কীটনাশক পাওয়ায় বাগান করতে সহজ হচ্ছে বলে জানা যায়। প্রতিটি গাছে ফুল ফুটার পর বাগানগুলো অপরুপ সৌন্দর্য ধারন করায় জেলার বিভিন্ন স্থান থেকে শতশত প্রকৃতি প্রেমিক প্রতিদিন তাদের পরিবার নিয়ে ছুটে যাচ্ছেন বাগানের সৌন্দর্য উপভোগ করতে।

সূর্যমুখী বাগানের চাষীরা জানান,ফুলের বাগান দেখতে আসা মানুষগুলার কেহ কেহ আমাদের ফুল ছিড়ে নিচ্ছে বা গাছ ভেঙ্গে দিচ্ছে।তাছাড়া ফসলের ন্যায্য মৃল্য পাওয়া গেলে আগামী বছরও সূর্যমুখী চাষে আগ্রহী হবেন চাষীরা।এছাড়া জেলার বিজয়নগর, আখাউড়া,নবীনগরে ও সূর্যমুখী ফুল চাষের খবর পাওয়া গেছে। সারা দেশে সূর্যমুখী প্রকল্প সফলতা পেলে সূর্যমুখী ফুলের তৈল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে আশা করছে কৃষি অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর

হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মৃত্যু ৪১৫

দুধের শিশুসহ মা গেলেন কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল আরও ২ সন্তান

লাইফ সাপোর্টে বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

‘মা গো…আর মারিস না ভাই’

পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার

জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মসূচিতে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসক!

সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী