নাসিরনগরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় নাসিরনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।

গতকাল শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য এবং উন্নয়ন অগ্রগতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,সহকারী কমিশনার তাহমিনা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,ওসি তদন্ত কবির হোসেন,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ভাষন,কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও নাসিরনগর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে উপজেলা সদরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ৭ ই মার্চেও ভাষণ বাজানো হয়।সকালে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্বক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান