,

দূর্ঘটনায় অগ্নিদগ্ধ মরদেহ নিতে স্বজনদের আত্মচিৎকারে ভারী হয়ে উঠে বাতাস

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : রাত তখন তিনটা। সবাই ঘুমে মগ্ন। আর কয়েক ঘণ্টা পর তাদের গাড়ি গন্তব্য স্থলে পৌঁছে যাওয়ার কথা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু যেন তসনস হয়ে গেল। ভোরের আলো ফুটতে না ফুটতে আগুনে দগ্ধ হয়ে ছয়টি জীবন প্রদীপ নিভে গেল। মর্মান্তিক মৃত্যুর খবর শুনে পাগল পায় হয়ে পরিবারের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে।

মরদেহগুলো পুড়ে ছাই হয়ে যাওয়ায় প্রথমে কেউ তাদের চিনতে পারছিল না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে মরদেহ তারা সনাক্ত করে। অবশেষে প্রশাসনের লোকজন নিহত ছয়জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গ থেকে নিহতদের মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই বুকভরা কান্না নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়।নিহতরা হলেন- শাকিল (২৫), হারুন (৫০), সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)।

এই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হতাহতদের সবাই নারায়নগঞ্জ জেলার বন্দরের নবীগঞ্জ টি হোসেন রোড এলাকার বাসিন্দা।

হাইওয়ে সহকারী পুলিশ সুপার সালমান ফরাজি মরদেহ হস্থান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, সবার নাম পরিচয় পাওয়া গেছে কিন্তু নিহতদের মুখসহ শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যাওয়ার কারণে তাদের পরিবারের লোকজন শনাক্ত করতে দেরি হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হয়ে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভাটি কালিশিমা এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা