,

দিল্লি হতে দেব না বাংলাকে : মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছেন, দিল্লির দাঙ্গা থেকে নজর সরাতে দেশজুড়ে ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকার করোনা আতঙ্ক ছড়িয়ে দিতে চাইছে। কিন্তু আমরা বাংলাবে দিল্লি হতে দেব না।

তিনি বলেন, এখন করোনাভাইরাস নিয়ে প্রচুর মানুষ আতঙ্কে ভুগছেন, গোটা বিশ্ব এই রোগ নিয়ে চিন্তিত। কিন্তু দয়া করে আতঙ্কিত হবেন না। আসলে দিল্লি হিংসার দিক থেকে মানুষের নজর ঘোরাতেই করোনাভাইরাস নিয়ে অতিরিক্ত প্রচার করা হচ্ছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর এবং মালদহের সূর্যাপুরে দু’টি কর্মিসভা করেন মমতা। দুটি সমাবেশেই বিজেপির কঠোর সমালোচনা করেন তিনি।

মমতার বার্তা, দিল্লি বা উত্তরপ্রদেশে যা হয়েছে, পশ্চিমবঙ্গে তা হতে দেবেন না তিনি। বলেন, এখন আবার বাংলায় মিছিল করে গোলি মারো স্লোগান দেয়া হচ্ছে। বাংলাকে দিল্লি হতে দেব না। গোলি মারার কথা যারা বলেছে তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আরো গ্রেপ্তার করা হবে।

বিজেপিকে ‘দাঙ্গার নায়ক’ অভিযুক্তও করে মমতা বলেন, দিল্লিতে দাঙ্গা নয়, গণহত্যা করা হয়েছে।

মমতার দাবি, দিল্লিতে প্রচুর মানুষ নিহত হয়েছেন। এখন পর্যন্ত ৫০টির মতো মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও ৭০০ মানুষ নিখোঁজ।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু